Posted by: Ranadipam Basu on: এপ্রিল 22, 2010
… | কাকতালীয়…| -রণদীপম বসু … ভাতের গ্রাসটি ঠেলে মুখে পুরে দিতেই বিবমিষায় ভরে গেলো মুখ। মেটে আলুর মতো স্বাদ-গন্ধহীন শক্ত শক্ত কাঁচকলায় রান্না তরকারি। কাতলার মতো বড় কানকাঅলা মাছের মাথাটার চ্যাপ্টা দুধার দুদিকে রেখে লম্বালম্বি দু’ভাগ করার পর মাথার মধ্যে লোটাকাটা ছাড়া আর কিছু থাকে কিনা কে জানে। মোটাচালের ভাত আর কেন্টিনের বিখ্যাত হলদে [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 9, 2009
বাবা আমাকে একটিবার দেখতে চেয়েছিলেন… রণদীপম বসু … ০১. শেষবার যখন বাড়ি থেকে আসি, বাবা আমার হাতটি ধরে বলেছিলেন- দেখ্ বাবা, তুই বাড়ির বড়, আমার বয়েস হয়ে গেছে, অসুস্থ, কখন কী হয়ে যায়, তুই সবাইকে দেখে রাখিস। ভারী চশমার পুরু আতশ কাচের মধ্যে দিয়ে পঁচাশি-উর্ধ্ব বাবার ভেসে থাকা ঘোলা চোখ দুটোর আকুতি বুকের ভেতর খুব [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 9, 2009
তিনি আমার বাবা -রণদীপম বসু … বিষয়টা কেবল যে অস্বাভাবিক তা-ই নয়, অস্বাভাবিক রকমের অস্বাভাবিক ! কেবল একটা লুঙ্গি পরে উদোম গায়ের পুষ্ট শরীরটাকে একটা চেয়ারের পাটাতনে ঠেকিয়ে এ যাবৎ দেখে আসা অবিচল পাথর স্বভাবের যে মধ্যবয়সী লোকটি হাউমাউ চিৎকারে কাঁদছে আর কপাল চাপড়াচ্ছে, তিনি আমার বাবা ! জীবনে এই একবারই তাঁকে কাঁদতে দেখেছি আমি, [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 9, 2009
সেই আংটিটা -রণদীপম বসু … উনিশ’শ বিরাশি কি তিরাশি সালের ঘটনা এটা। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের অধীনে প্রথম বা দ্বিতীয় বর্ষ অনার্সের ছাত্র আমি। সিলেট এম সি কলেজ হিসেবে আদিনামে যাকে এখন চিনি আমরা, ওটাই কেন জানি কোন্ সরকারি ম্যাজিকে সিলেট সরকারি বিশ্ববিদ্যালয় কলেজ নামে পরিচিত ছিলো এবং কাগজপত্রেও তাই লেখা হতো। আমাদের অনার্সের সার্টিফিকেটেও এই অযৌক্তিক [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 9, 2009
ও বন্ধু আমার… -রণদীপম বসু … প্রথম দেখাতেই তাকে খুব ভালো লেগে গেল আমার। এই ভালো লাগাই যে আসলে আমার অব্যক্ত ভালোবাসার স্বতঃস্ফূর্ত অনুভূতির প্রাথমিক প্রকাশ ছিল, তা বুঝে উঠতে পারিনি। এমন অনির্বচনীয় উপলব্ধিজাত অভিজ্ঞতা আমার এটাই প্রথম। তার সঙ্গে দেখাটাই ছিল নাটকীয়। তখন আমি কেমিস্ট্রিতে অনার্স দ্বিতীয় বর্ষের ছাত্র। ছুটিছাটায় বাড়িতে খুব একটা আসা [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 8, 2009
বন্ধুহীন একটি বিকেল… রণদীপম বসু … জীবন কি গড়িয়েই চলে ! গড়িয়ে গড়িয়ে কোথায় যে যায় ! এর কূলকিনারা আমরা যে পাই না, তা কি চিরায়ত জীবনটার আবহমান দূরত্ব পাড়ি দেয়ার বিপরীতে আমাদের নিজেদের জীবন-দৈর্ঘ্যরে অকল্পনীয় হ্রস্বতা ? অনন্ত জীবনের কাছে প্রতিটা মানুষের এতো কৌতুকময় উপস্থিতি একদিন ঠিকই অনুপস্থিতির শূন্যতায় ঢেকে যায়, আমরা থেমে যাই। [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 6, 2009
শেষ মুহূর্তের আগে… রণদীপম বসু … ০১. বুকের ভেতরে কোথায় যেন একটা পাথর আটকে গেছে ! শ্বাস নিতে পারছি না। ভয়ঙ্কর হাসফাস হচ্ছে। আগুনের তীব্র হল্কায় ভেতরে ঝলসে যাচ্ছে সব। কী হচ্ছে কিছুই বুঝতে পারছি না। খাড়া করা দড়ির মতো ভারসাম্যহারা শরীরটা মুহূর্তেই লুটিয়ে পড়লো মাটিতে। এরপর যা ঘটতে লাগলো, অবিশ্বাস্য, আরো ভয়ঙ্কর ! চোখ [...]
সাম্প্রতিক মন্তব্যসমূহ