Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 10, 2009
তাঁর কথা মনে এলে… -রণদীপম বসু . বিষণ্ন পঙক্তিমালা ‘একবার উঠেছিল, তবু মাঝপথে/ যেন থেমেছে করাত,/ শুধু গুঁড়ো পড়ে আছে।/ অর্ধেক খেলার পরে সমস্ত পুতুল গেছে উঠোন পেরিয়ে;/ অর্ধেক প্রেমের পর রোদ পড়ে এসেছে শরীরে/ অর্ধেক ঘুমের পর তুমি চলে গেছ।’…… -(অসমাপ্ত/ কাব্যগ্রন্থ:সদর স্ট্রিটের বারান্দা/ প্রণবেন্দু দাশগুপ্ত) এমন বিষণ্ন অসমাপ্তিই বুঝি জড়িয়ে থাকে মানুষের প্রতিটি [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 10, 2009
কখনো লাল কখনো কালো… রণদীপম বসু (০১) ঝনঝন করে মোবাইলটা বেজে ওঠলো অসময়ে। আচমকা গভীর কাচা-ঘুম ভেঙে স্থান-কাল-পাত্র সচেতন হতে হতে কয়েক মুহূর্ত কেটে গেলো। ফোনটা বেজেই চলছে। সকাল আটটা হয় হয়। শুক্রবার। ‘অফ ডে’-তে নরমালি দেরীতেই বিছানা ছাড়ি। মফস্বলের কর্মময় শাখা-জীবনে ‘অফিস ডে’-তে ভোর ছ’টা বা তারও আগে থেকেই গোটা দিনের ঘড়ি-ধরা যান্ত্রিক রুটিনেই [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 9, 2009
শাটল ট্রেন -রণদীপম বসু . সোহরাওয়ার্দী হলের নিয়মিত বোর্ডার হওয়া সত্ত্বেও ‘অভিজ্ঞতা মানেই জ্ঞান’ এই আত্মদর্শনে উদ্বুদ্ধ হয়ে উদ্দেশ্যহীন আমি মাঝেমধ্যে শাটল ট্রেনটাতে চড়ে বসতাম, তার পেছনে কি কোনই উদ্দেশ্য ছিলো না ! ভাষা ব্যবহারের অভ্যস্ততায় ব্যবহার করা ‘বসতাম’ শব্দটার আক্ষরিক অর্থ বেশিরভাগেক্ষেত্রেই এর আদি অর্থে ঠিক থাকতো না। কখনো হতো ‘দাঁড়াতাম’, কখনো ঝুলতাম, কখনো [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 6, 2009
লোকটা নাকি পাগল ছিলো…! রণদীপম বসু টোনা কহিলো- টুনি পিঠা করো। টুনি কহিলো- চাল আনো, তেল আনো, নুন আনো, গুড় আনো ইত্যাদি ইত্যাদি। টোনা কহিলো- ঠিক আছে, আমি যাইতেছি, তুমি রান্নার বুঝ-ব্যবস্থা করো। এইভাবে টুনি ঘরের কাজে আটকা পড়িলো। আর টোনা ফুড়ুৎ কইরা উড়াল দিয়া গেলোগা। এবং অন্য আরেক টুনির সঙ্গে পুটুর-পাটুর করিতে লাগিলো। এই [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 6, 2009
ছাই… রণদীপম বসু ‘যেখানে দেখিবে ছাই/ উড়াইয়া দেখ তাই/ মিলিলে মিলিতে পারে/ অমূল্য রতন…।’ কে লিখেছিলেন ? রামনিধি গুপ্ত ? ঈশ্বর গুপ্ত ? না কি অন্য কেউ ? এ মুহূর্তে মনে পড়ছে না। তবে এই চরণগুলো সেই শৈশব-কৈশোরে স্তোত্রের মতো ঠোটস্থ করেই কি ক্ষান্ত হয়েছিলাম ? মোটেই না। স্তোত্র বা শ্লোক কি আর মিথ্যে হতে [...]
সাম্প্রতিক মন্তব্যসমূহ