Posted by: Ranadipam Basu on: মার্চ 20, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |৪১-৪৫| -রণদীপম বসু … (৪১) ছোঁয়ার দূরত্বে এসে দাঁড়িয়েছো এতোটা কাছে- আড়ষ্ট আঙুলে ঠোঁটে পারি নি ছুঁতে ওই অচেনা তোমায় ! যখনি হারালে দূরে, পেয়ে যাই আলিঙ্গনে- অতনু দেহের ঘ্রাণ সিঁদ কেটে ঢুকে যায় চৈতন্যের ঘরে ! .
Posted by: Ranadipam Basu on: মার্চ 15, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |৩৬-৪০| -রণদীপম বসু … (৩৬) বৃষ্টির কাছে কতো যে দেনা আমার, জানতে চাইলো না কেউ। যখন জানলো ওই মেয়েটি শুধুই- মুঠোর ভেতরে রাখা নগ্ন রোদ্দুর নিয়ে সামনে দাঁড়ালে তুমি; বুঝলে না, একবার দেনা হলে শোধ দিতে কেটে যায় অনেকটা জীবন ! .
Posted by: Ranadipam Basu on: মার্চ 5, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |৩১-৩৫| -রণদীপম বসু … (৩১) তুমুল বৃষ্টিতে কেন যে বেরোলে তুমি- জানো না কি, লজ্জারাও ধুয়ে যায় বৃষ্টির জলে ! অমন জলল ভাস্কর্য দেখে জানবে সবাই- আমার বুকের নদী সে-কোন্ সঙ্গমে ছুটে কষ্টের ছলে ! .
Posted by: Ranadipam Basu on: মার্চ 2, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |২৬-৩০| -রণদীপম বসু … (২৬) আমার চোখে জলের ছোঁয়া- ভাবছো তুমি কান্না তাকে ! শিশির-ধোয়া মগ্নতাকেই ধরছি এমন স্বপ্ন এঁকে। .
Posted by: Ranadipam Basu on: ফেব্রুয়ারি 29, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |২১-২৫| -রণদীপম বসু … (২১) বৃক্ষের বল্কলে নদীর চিহ্ন দেখে- তুমি যে চমকালে হঠাৎ ! আমি তো খুঁজিনি এতো- কোথা কোন্ বৃক্ষদেহে কে কখন রেখেছিলো জলমগ্ন হাত ! .
Posted by: Ranadipam Basu on: ফেব্রুয়ারি 27, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |১৬-২০| -রণদীপম বসু … (১৬) ‘তোমাকেই ভালোবাসি’- এতোটা বানান করে কেন যে বলতে গেলাম প্রণয়ের শ্লোক ! ইচ্ছে কি নদীর মতোই, তোমার সঙ্গমে আদৌ পৌঁছবে কি আমার এ পাড়ভাঙা স্রোত ? .
Posted by: Ranadipam Basu on: ফেব্রুয়ারি 25, 2012
. | চতুষ্পদী কষ্টগুলো… |১১-১৫| -রণদীপম বসু … (১১) বালিকার নদীটাকে ছুঁবো বলে আমি ডুব দিতে বারবার ভুল জলে নামি ! কোথায় বালিকা তুমি যাও কোন্ নায়ে- দেখোনা নদীর দাগ মেখেছি এ গায়ে ! .
সাম্প্রতিক মন্তব্যসমূহ