Posted by: Ranadipam Basu on: মার্চ 18, 2011
. | যেখানে শুয়ে আছেন আমাদের বীরশ্রেষ্ঠ সাতজন | -রণদীপম বসু … ১৯৭৩ সালের ১৫ই ডিসেম্বরে সরকারি গেজেট নোটিফিকেশন অনুযায়ী বাংলাদেশের স্বাধীনতাযুদ্ধে অংশগ্রহণকারীদের বীরত্বপূর্ণ আত্মত্যাগ ও অদম্য সাহসিক অবদানের স্বীকৃতিস্বরূপ জাতির সেরা বীর সন্তানদেরকে শ্রেষ্ঠ রাষ্ট্রীয় সম্মান ও উপাধিতে ভূষিত করা হয়। এদের মধ্যে মরণোত্তর সাতজন সর্বশ্রেষ্ঠ উপাধি ‘বীরশ্রেষ্ঠ’, ৬৮ জন ‘বীর উত্তম’, ১৭৫ জন [...]
Posted by: Ranadipam Basu on: মার্চ 25, 2010
… | দুই-মেগাপিক্সেল | স্মৃতি-একাত্তর…৭১ | -রণদীপম বসু … মার্চ, বাঙালির স্বাধীনতার মাস। মার্চ, বাঙালির রক্তাক্ত হওয়ার মাস। মার্চ, বাঙালির স্বজন হারানোর মাস। মার্চ, বাঙালির প্রতিরোধের গর্জে ওঠার মাস। মার্চ, বাঙালির কান্নার মাস, কথার পিঠে কথা হারিয়ে ফেলার মাস। মার্চ, ঘৃণ্য যুদ্ধাপরাধীদের বিচারের কাঠগড়ায় দাঁড়-করাতে অনিবার্য দাবী আদায়ের মাস। মার্চ, যুদ্ধাপরাধীর পক্ষে সাফাইকারীদের মুখেও থুথু [...]
Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 27, 2009
| দুই-মেগাপিক্সেল…| মধুর কেন্টিন | – রণদীপম বসু … ‘মধু দা’ ও ‘মধুর কেন্টিন’, বাঙালির স্বাধীনতা আন্দোলন-সংগ্রামের ইতিহাসে অবিচ্ছেদ্য একটি নাম। তারুণ্যের টগবগে উচ্ছ্বাস আর চেতনাকে ধারণ করে যে ছাত্র আন্দোলন জাতীয় রাজনীতি-সংগ্রামের ঝাণ্ডাটাকে শক্ত হাতে সাফল্যের স্বর্ণ-দুয়ারে পৌঁছে দিতে অগ্রবর্তী ভূমিকা রেখেছিলো, তার লালন ও বিকাশভূমি বাঙালির সংগ্রামী তীর্থ এই ঢাকা বিশ্ববিদ্যালয়। তৎকালীন তুখোড় [...]
Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 26, 2009
| দুই-মেগাপিক্সেল…| শিখা চিরন্তন | – রণদীপম বসু … রমনা শিশু পার্কের (জিয়া শিশু পার্ক) লাগোয়া পেছনে সোহরাওয়ার্দী উদ্যানের যে স্পটটাতে বিখ্যাত স্মারক-স্থাপনা ‘শিখা চিরন্তন’-এর অনির্বাপিত শিখা জ্বলছে জ্বলজ্বল করে, সে আমলের কেউ এখানে এসে দাঁড়ালে এখনো হয়তো ফিরে যান সেই সময়ে, বঙ্গবন্ধুর বজ্রকণ্ঠের সেই স্বাধীনতার ডাক শুনতে পান। আজ যাকে আমরা সোহরাওয়ার্দী ময়দান বলি, [...]
Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 22, 2009
| দুই-মেগাপিক্সেল…| ঢাবি শহীদ তালিকা-স্তম্ভ | রণদীপম বসু … ঢাকা বিশ্ববিদ্যালয় কলাভবনের সামনের টিএসসি-নীলক্ষেত মূল সংযোগ-সড়কটির মধ্যবর্তী গ্রন্থিমুখে চোখে পড়বে একটা সুদৃশ্য সড়ক-দ্বীপ, যেখানে রয়েছে অত্যন্ত নান্দনিক ভঙ্গিতে কতকগুলো আয়তাকার ফলক বা স্তম্ভের সাজানো স্থাপনা। এই চমৎকার নির্মাণ-শৈলীর প্রতিটা ফলকের ভেতর-পার্শ্বে থরে থরে অঙ্কিত রয়েছে একাত্তরে তৎকালীন ঢাকা বিশ্ববিদ্যালয় সংশ্লিষ্ট শহীদদের গুচ্ছ গুচ্ছ তালিকা। এর [...]
Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 16, 2009
| লাল সূর্যটা…| রণদীপম বসু … এই শিশুটি, আমাদের আগামী প্রজন্ম, স্বাধীনতার রঙে নিজেকে রাঙিয়ে কী ভীষণ মনোযোগ দিয়ে পর্যবেক্ষণ করছে এতো বড়ো লাল সূর্যটাকে ! ওটাকে কতো যত্ন আর শ্রম দিয়ে একটু একটু করে তৈরি করে তারপর শহীদ মিনারটার গায়ে জুড়ে দিতে হয় ! কারণ আজ যে বিজয় দিবস ! … [sachalayatan] …
Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 15, 2009
| দুই-মেগাপিক্সেল…| শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্র – ০৩ | -রণদীপম বসু … (প্রথম পর্ব ও দ্বিতীয় পর্বের পর…) … # শহীদ বুদ্ধিজীবী সমাধিক্ষেত্রে চিরশায়িত শহীদদের সমাধি আবারো পুনরুক্তি করি। মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধ (Intellectual Martyrs Monument) এলাকার সমাধিক্ষেত্রে চিরশায়িত শহীদদের সমাধিফলকগুলোতে যেভাবে যে তথ্য দেয়া রয়েছে, ঠিক তার ভিত্তিতেই ছবির বর্ণনা বা ক্যাপশানগুলো তৈরি করা হয়েছে। [...]
সাম্প্রতিক মন্তব্যসমূহ