Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
পাঁচপদী -রণদীপম বসু . (এক) প্রান্তবাবু বেজায় কাবু অংক খাতা নিয়ে যোগ বিয়োগের ভেল্কিবাজি মিলবে কত দিয়ে ? নিয়মগুলো ভীষণ পাজি মিলতে ওরা হয় না রাজি খাতাটা কি রইবে আঁকা শূণ্য নম্বর নিয়ে ! (দুই) টুপ করে ডুব দিয়ে ধরে মাছ- টেংড়া পেঁয়াজের চচ্চড়ি খেয়ে নাচে- চেংড়া আহা কী স্বাদ হলো রে বলো না কে [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
তালের পিঠা -রণদীপম বসু . ফিনফিনে দুপুরে মেঘ-জামা গায় এই দেখি রোদ-শিশু এই দেখি নাই। বৃষ্টির রিনিঝিনি হুটোপুটি পায় ভাদ্রের টুপি পড়ে কে ছুটে যায়। কে ছুটে তালবনে করে ধুপধাপ ইশকুল ফিরে খোকা ঘেমে চুপচাপ। তাল-কুড়ানি মেয়ে চুপটি-খোকা বলবে কথা তালের পিঠা খেয়ে।
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
কষ্ট-নদী -রণদীপম বসু . কষ্টটাকে পষ্ট করে আঁকতে পারে আঁকিয়ে কিন্তু যদি মুছতে বলো- কষ্ট কি আর নষ্ট খাতা ফেলবে ছুঁড়ে পাকিয়ে ! দিঘির জলে নুন মেশালেই হয় কি ছোট সমুদ্দুর ? নোনা জলের কষ্ট মেখে মিষ্টি হাসির মাছগুলো সব কই যাবে আর কতদূর ? নদীর কষ্ট বুঝে না যে স্রোত থামাতে মিন্তি দেয়, স্রোত [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
বাবার ছড়া -রণদীপম বসু . সবাই ডাকে বাবা বলে প্রান্তু ডাকে ‘বাপি’ নইলে কি আর বুকের পুকুর করতো ঝাপাঝাপি ? ‘বাবা’ ডাকেই মনের ঝোপে কেমোন এলোমেলো ‘বাপি’ বলেই ডাকতে বাবা বন্ধু হয়ে গেলো ! লাল জামা আর নীল পাজামা আছে সবই ঠিক ‘বাবা’ শুধু ‘বাপি’ হতেই ছড়ায় দিগবিদিক ! শব্দেরাও দুষ্টু ভারী রংধনু রং গায় [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
বাদলা দিনে -রণদীপম বসু . স্রোতের টানে যায় ভেসে যায় খোকার প্রিয় নৌকা ফুল ঝম ঝম ঝম বাদলা দিনে কে হারালো কানের দুল ! আলের পানি চালের পানি খালের পানি একাকার শন শন শন বাতাস ডাকে আকাশ ডাকে কড়াৎকার। ভাসার তোড়ে মনটা ভাসে আরো ভাসে কদম ফুল খুকুমনির চোখ ভেসে যায় ভেসে গেছে বৌপুতুল !
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
প্রশ্ন -রণদীপম বসু . প্রান্ত সোনা প্রশ্ন করে প্রাণীর প্রাণটা কই থাকে আকাশের ওই মুখটি কোথায় মেঘের ভারে যে ডাকে ? পড়াটা যে রাখে মনে ছাত্র ভালো তাকেই কয় ধন্ধ লাগে প্রশ্ন শুনে মনটা তবে কোথায় রয় ? অনেক কষ্ট পেলেই যদি বুকটা ভারী হয় যাদের ওজন করে যায় কি বলা পরিমাণ কী হয় তাদের [...]
Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 25, 2009
লেজ -রণদীপম বসু . চোঙ্গা খেকে বের করালেই লেজ যদি হয় বাঁকা বুঝতে হবে কুকুর মশাই সুস্থ সবল পাকা! গুঁতো দিয়েই দেখতে পারো কিসের জেট বিমান ঝড়ের বেগে চালায় কেমন শিকার অভিযান ! তবে- লেজটা যদি সোজাই থাকে ? বিপদ সেখানেই, নজর কিন্তু সোজা সিটি- করপোরেশানেই ! এন্টির্যাবিস্ ইনজেকশানের চৌদ্দ ফোঁড়া খে’- নাভীর নীচে এই [...]
সাম্প্রতিক মন্তব্যসমূহ