h-o-r-o-p-p-a-হ-র-প্পা

| ঘড়ায়-ভরা উৎবচন…|৩০১-৩১০|

Posted by: Ranadipam Basu on: ডিসেম্বর 31, 2011

.
| ঘড়ায়-ভরা উৎবচন…|৩০১-৩১০|
রণদীপম বসু

(৩০১)
প্রেম হলো একটি কল্পনা-ভ্রমণ, আর প্রিয় মানুষটি হচ্ছে এর বাহন।
.
(৩০২)
ইতিহাস পচে না কখনো, পচে যাই আমরাই।
.
(৩০৩)
মানুষের সবচেয়ে বড় সীমাবদ্ধতা হলো
মানুষ যে আসলে সীমাবদ্ধ নয়, এটাতে আস্থা রাখার সীমাবদ্ধতা।
 .
(৩০৪)
হারানোর আশঙ্কা না থাকলে পাওয়ার মাহাত্ম্য উপলব্ধি করা যায় না।
 .
(৩০৫)
যে কোন সংস্কারে যুক্তিহীন বিশ্বাস এবং অন্ধ আচারনিষ্ঠ হওয়াটাই গোঁড়ামি;
আর বিশ্বাসহীন আচারসর্বস্বতা মানেই ধূর্ত ভণ্ডামি।
গোঁড়ামি ক্ষতিকর, কিন্তু এই ভণ্ডামি ভয়ঙ্কর।
 .
(৩০৬)
চেয়েই নেয়া হোক বা যেচেই দেয়া হোক,
যৌতুক আর ভিক্ষাবৃত্তির মধ্যে কোন মৌলিক তফাৎ নেই।
 .
(৩০৭)
ছাগল হওয়ার বিশাল সুবিধা হলো-
ছাগলামি করতে আগে থেকে কোন প্রমাণপত্র পেশ করতে হয় না।
 .
(৩০৮)
নিজে একটা গোঁড়ামিকে আঁকড়ে ধরে
অন্যের গোঁড়ামিকে নিন্দা বা কটাক্ষ করাটা হলো নিকৃষ্ট ভণ্ডামি।
 .
(৩০৯)
যার সামনে হাঁটার রাস্তাটা বন্ধ হয়ে যায়
তার জন্যে বাকি থাকে পেছনের স্মৃতিকাতর নস্টালজিয়াটুকুই।
 .
(৩১০)
উপদেশ আর পরামর্শে পার্থক্য হলো-
পরামর্শে কোন অহংভাব থাকে না, উপদেশে যা প্রবল।
[২৯১-৩০০][*][৩১১-৩২০]

Leave a Reply

Fill in your details below or click an icon to log in:

WordPress.com Logo

You are commenting using your WordPress.com account. Log Out / পরিবর্তন )

Twitter picture

You are commenting using your Twitter account. Log Out / পরিবর্তন )

Facebook photo

You are commenting using your Facebook account. Log Out / পরিবর্তন )

Connecting to %s

রণদীপম বসু


‘চিন্তারাজিকে লুকিয়ে রাখার মধ্যে কোন মাহাত্ম্য নেই। তা প্রকাশ করতে যদি লজ্জাবোধ হয়, তবে সে ধরনের চিন্তা না করাই বোধ হয় ভাল।...’
.
.
.
(C) Ranadipam Basu

Blog Stats

  • 31,592 hits

Enter your email address to subscribe to this blog and receive notifications of new posts by email.

Join 10 other followers

কৃতকর্ম

সিঁড়িঘর

দিনপঞ্জি

ডিসেম্বর 2011
সোম মঙ্গল বুধ বৃহঃ শুক্র শনি রবি
« নভে   ফেব্রু »
 1234
567891011
12131415161718
19202122232425
262728293031  

Bangladesh Genocide

1971 Bangladesh Genocide Archive

War Crimes Strategy Forum

লাইভ ট্রাফিক

ক’জন দেখছেন ?

bob-contest

Blogbox
Average rating:

Create your own Blogbox!

হরপ্পা কাউন্টার

Add to Technorati Favorites

গুগল-সূচক

টুইট

Protected by Copyscape Web Plagiarism Check
Follow

Get every new post delivered to your Inbox.