Posted by: Ranadipam Basu on: অগাষ্ট 17, 2009
নিঝুম
-রণদীপম বসু
.
মৃত্যুর কাছে দিয়ে খুব হেঁটে যায় যারা
এরা তো মৃত্যুকে চিনেই ফেলে ঠিক !
আর মৃত্যুও আপন ভেবে ভুলে যায়
অনিবার্য ধ্বংসের গ্রাস, ভাবে-
সে তো আমারই লোক।
অতঃপর হয়ে ওঠা মৃত্যুঞ্জয় এরা অমর্ত্যের খাম খুলে
তুলে নেয় ভাঁজ করা সেই সব চিঠির বাণ্ডিল-
নামহীন বর্ণহীন নিঃসঙ্গ আকাশের মতো
ভাঁজের পর ভাঁজ খুলে টুকে যায় শুধু
টুকে যায় স্মৃতির ন্যাপথলিনে রাখা প্রিয় সব
নামের আড়াল।
মৃত্যুর কাছে দিয়ে হেঁটে যায় যারা-
কেবল তারাই পারে
বহুদূর বৃক্ষের কালো কালো চোখে
নির্দ্বিধায় মেখে নিতে সতেজ সবুজ গান।
(১১/০৬/২০০৮)
.
Recent Comments